চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চাবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ২ জন আহত হয়েছেন।
আমাদের সংববাদদাতা জানিয়েছেন, দীর্ঘ দিন বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকার পর ছাত্রলীগের ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও ক্যাম্পাস ছাত্রলীগ পাল্টা অবস্থান নিয়ে মূল ফটকে তালা লাগিয়ে দেয়।
এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় ও পাল্টাপাল্টি ধাওয়ার দুই জন আহত হন। তাদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। পরে পুলিশ গিয়ে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল সাংবাদিকদের বলেন, ছাত্রদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাদের শান্ত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।