ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জহুরুল হক হলের শংকরচন্দ্র রায় নামের এক নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার হলের ভাষা শহীদ বরকত স্মৃতি সংগ্রহশালা ও জাদুঘরের ভেতর থেকে বৈদ্যুতিক পাখায় ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়।
এ সময় তার স্বজনরা জানান, কয়েকমাস ধরেই শংকরচন্দ্র মানসিক রোগে ভুগছিলেন। তাকে এর জন্য চিকিৎসা দেয়া হচ্ছিলো বলেও জানান তারা।
তবে কেনি শংকরচন্দ্র আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্বজনরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: