প্রক্টর ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, বহিস্কৃত ছাত্রদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পরীক্ষার সুযোগ প্রদানসহ চার দফা দাবিতে সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্মঘট পালন করছে ছাত্রদল।
গণমাধ্যমে একটি বিবৃতির মাধ্যমে আজ সকাল ৮টা থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত এ ধর্মঘটের ডাক দেয় ছাত্রদল। তবে ধর্মঘটে তাদের মাঠে দেখা যায়নি।
বিবৃতিতে আগামী শুক্রবারের মধ্যে দাবি আদায় না হলে নতুন কর্মসূচী ঘোষণার কথাও জানানো হয়।
গত ১৯ জানুয়ারি উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে আটক ও বহিস্কার করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: