উপাচার্যের অপসারণের দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারিদের অনশনের ১০ম দিনে মঙ্গলবার অসুস্থ্য হয়ে পড়েছেন দুই শিক্ষকসহ ১০ জন।
তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ে আজও কোন ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয় নি। বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রমও। অনশনের সমর্থনে সকালে ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
উপাচার্যের অপসারণের দাবিতে প্রায় তিন মাস ধরে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। একই দাবিতে ১৫ দিন ধরে অনির্দিষ্টকালের ধর্মঘটও পালন করছে তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: