উপাচার্যের অপসাণসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের আমরণ অনশনের ১০ম দিন চলছে।
এরইমধ্যে ২ শিক্ষকসহ ১০ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পাড়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, অনশনের সমর্থনে আজও ক্যাম্পসে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। তারা আগামীকাল বুধবার উপাচার্য অধ্যাপক নুর উন নবীর অপসারণের দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচি ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা।
প্রসঙ্গত: উপাচার্যের অপসারণসহ বিভিন্ন দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা প্রায় সাড়ে ৩ মাস ধরে প্রশাসনিক ভবনের তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলন অব্যাহত রেখেছে।
একই দাবিতে ১৫ দিন ধরে অনির্দিষ্টকালের ধর্মঘটও পালন করছে। ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষাসহ সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।