বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে আগামীকালের (বৃহস্পতিবার) নির্ধারিত এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।
বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলা হয়।
এসএসসিতে আগামীকাল সাধারণ বিজ্ঞান ও উচ্চতর গণিত (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। এ নিয়ে এখন পর্যন্ত হরতালের কারণে ১০ দিনের পরীক্ষা পেছানো হলো।
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে হরতালের কারণে এখন পর্যন্ত পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী একটি পরীক্ষাও হয়নি।
এখন পর্যন্ত যে ৫ দিনের পরীক্ষা হয়েছে, তা বন্ধের দিন শুক্র ও শনিবারে হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: