আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর ১৫তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে শনিবার।
এ উপলক্ষে সকালে রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ২ হাজার ৭৫৫ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করেন।
এছাড়া সমাবর্তনে বিভিন্ন বিষয়ে পারদর্শিতা ও ভালো ফলাফল অর্জনকারী ২৮৯ মেধাবী শিক্ষার্থীকে ছয়টি ক্যাটগররিতে সম্মাননা দেয়া হয়।
এবার সমাবর্তনে বক্তা ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: