আগামীকালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার রাজধানীর নিজ বাসভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ১২ ফেব্রুয়ারির পরিক্ষা ১৩ মার্চ আর ৩ মার্চের পরীক্ষা পরে জানানো হবে।
প্রসঙ্গত, শুক্রবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ আগামীকাল রোববার ভোর ৬টা থেকে আগামী বুধবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৭২ ঘণ্টার হরতাল ঘোষণা করেন। বিএনপির নেতৃত্বাধী ২০ দলীয় জোটের অব্যাহত হরতালের কারণে এবারের প্রায় সবগুলো পরীক্ষাই পেছাতে বাধ্য হয় সরকার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: