বিএনপি নেতৃত্বাধী ২০ দলের হরতালের করণে রোববার ও মঙ্গলবারের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য নিশ্চিত করেন।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, স্থগিত পরীক্ষা দুটির তারিখ পরবর্তীতে জাননো হবে।
এর আগে রাজধানীর মোহাম্মদপুর সরকারি ঊচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মার্চ মাসের মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ। পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
তিনি আরো বলেন, ‘হরতাল-অবরোধের কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা আগামী ৪০ বছরেও পূরণ হওয়ার সম্ভাবনা নেই। আমরা বিএনপির কাছে পরীক্ষার জন্য ৪ ঘণ্টা সময় চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের আকুতি শুনেননি। আমরা আশা করবো ভবিষ্যতে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের বিবেক জাগ্রত হবে।’
পরীক্ষার সময় হরতাল-অবরোধ না দিতে বিএনপি-জামাত জোটের প্রতি আবারো আহ্বান জানান শিক্ষামন্ত্রী।