শিক্ষা

নির্ধারিত সময়েই শুরু হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা শেষ হবে মার্চের মধ্যেই এবং নির্ধারিত সময়েই এইচএসসি পরীক্ষা শুরু হবে বলে আবারো মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের বেশি নম্বর দেয়ার কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তবে চলমান হরতাল-অবরোধের মধ্যে পরীক্ষা চলায় সন্তানের প্রত্যাশিত ফলাফল নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।

নিয়মিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে যান শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এসময় তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। হরতাল-অবরোধের কারণে শিক্ষার্থীদের পড়াশুনা ও পরীক্ষায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সরকার সেই ব্যবস্থা নিচ্ছেন বলে অভিভাবকদের আশ্বাস দেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রীর কাছে হরতাল- অবরোধে সন্তানের পরীক্ষার ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেন অভিভাবকরা।

এরপর সাংবাদিকদের তিনি আরো বলেন, মার্চের মধ্যেই এসএসসি পরীক্ষা শেষ হবে। পাশাপাশি যথাসময়ে এইচএসসি পরীক্ষাও শুরু হবে। এছাড়া ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের বেশি নম্বর দেয়া হবে না বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ