ঊচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার সময় অবরোধ-হরতাল না দিতে বিএনপি-জামাত জোটের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে শিক্ষকদের এক সেমিনার ও প্রতিনিধি সভায় এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জন্য বিশ্বমানের শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্যই শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করছে।
যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই বিএনপি-জামাত হরতাল-অবরোধ দিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময়, বোমাবাজদের রুখতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানান নুরুল ইসলাম নাহিদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: