শিক্ষা

নির্বাচনের কোনো প্রভাব পরবে না এইচএসসি পরীক্ষায়

নাহিদ
নাহিদ

সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার যেন কোনো প্রভাব এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় না পরে সে বিষয়ে খেয়াল রাখবে শিক্ষা মন্ত্রণালয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শুক্রবার রাজধানীর আজিমপুরে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

এছাড়া আগামী মাসের এক তারিখ থেকেই এইচএসসি পরীক্ষা নেয়ার ব্যাপারে সব প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা ২০ দলের হরতালের কারণে অনুষ্ঠিত হচ্ছে শুধু শুক্র ও শনিবার। নির্ধারিত সময়ের বাইরে গত দেড় মাস ধরে চলা এ পরীক্ষায় রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী।

এরই ধারাবাহিকতায় সকালে আজিমপুরের ওয়েস্ট এন্ড স্কুলের সামনে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় চলমান সহিংসতা যেন শিশুদের ওপর বিরুপ প্রভাব না ফেলে সে বিষয়ে সজাগ থাকতে অভিভাবকদের পরামর্শ দেন তিনি।

পরে শিক্ষামন্ত্রী বলেনন, এপ্রিলে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় ৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সমস্যার কারণ না হয় সে বিষয়ে সচেষ্ট থাকবে মন্ত্রনালয়।

এছাড়া পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে প্রচার-প্রচারণা চালাতে সংশ্লিষ্টদের অনুরোধও করেন নাহিদ।

পূর্বনির্ধারিত সময়েই এইচএসসি পরীক্ষা শুরু হবে— উল্লেখ করে তিনি আরো বলেন, এরইমধ্যে সব প্রস্ততিও নেয়া হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ