বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের হরতালের কারণে চলমান এসএসসি ও সমমানের দুইটি স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
শনিবার শিক্ষামন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী সাংবাদিকদের বলেন, এসএসসি ও সমমানের ৮ মার্চের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল শুক্রবার সকাল ৯টায়। ১০ মার্চের স্থগিত পরীক্ষা হবে আগামী ২৮ মার্চ শনিবার সকাল ১০টায়।
এছাড়াও সঙ্গীত ও বেসিক ট্রেডসহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশও দেয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: