সিটি করপোরেশন নির্বাচনের কারণে ২৬ থেকে ২৯ এপ্রিলের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, হরতাল ও অবরোধে যতো বাধাই আসুক, আগামী বুধবার থেকে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
তিনি আরো বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য যে ৪ দিনের পরীক্ষা পেছানো হবে সেগুলোর পুননির্ধারিত তারিখ পরে জানানো হবে।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ১২ লাখ শিক্ষার্থী অংশ নেবে—উল্লেখ করে নাহিদ বলেন, পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে কড়া গোয়েন্দা নজরদারি চলবে সারাদেশে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: