শিক্ষা

যথাযথা সময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যেই পরীক্ষা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আবারো দৃঢ়ভাবে বলেন, 'যে কোনো বাধা বিপত্তিই আসুক না কেন, সব অতিক্রম করে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়েই।'

ব্রিফিংয়ে মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান।

দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী আর এদের মধ্যে ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ জন ছাত্র এবং ৫ লাখ ২ হাজার ৮৯১ জন ছাত্রী।

তিনি বলেন, এবার এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৮ হাজার ২৪৭ জন এবং ডিআইবিএসে চার হাজার ৩৪৪ জন পরীক্ষা দেবে।

এছাড়া বিদেশে সাতটি কেন্দ্রে ২৪১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এদের মধ্যে ১১০ জন ছাত্র ও ১৩১ জন ছাত্রী।

নুরুল ইসলাম নাহিদ জানান, এবার বাংলা প্রথম পত্র, রসায়ন, পৌরনীতি, ব্যবসায় নীতি ও প্রয়োগ, জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান এবং কম্পিউটার শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্রসহ মোট ২৫টি বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে।

গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। সে তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৬৭ হাজার ৪৯০ জন।

আগামী বুধবার (১ এপ্রিল) থেকে শুরু হবে পরীক্ষা।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ