শিক্ষা

গুজবে বিভ্রান্ত হবেন না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী

শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে— উল্লেখ করে শোনা যাওয়া নানা গুজবে বিভ্রান্ত না হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এদিকে, পরীক্ষার্থীদের নিরাপত্তায় র্যা ব-পুলিশের পাশাপাশি সারাদেশের ১৪০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

হরতাল-অবরোধের মতো রাজনৈতিক টানাপোড়ানের মধ্যে দিয়েই সারা দেশে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বুধবার ৮টি সাধারণ বোর্ড, মাদ্রাসা, কারিগরি ও ডিআইবিএস মিলিয়ে প্রায় ১১ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

দেশের ২ হাজার ৪১৯টি কেন্দ্রে এবং দেশের বাইরে ৭টি কেন্দ্রে অংশ নিয়েছে ২৪১ জন পরীক্ষার্থী।

চৈত্রের গরমে সকালের বৃষ্টি নগরবাসীকে কিছুটা স্বস্তি এনে দিলেও ভোগান্তিতে পড়তে হয় এইসএসসি পরীক্ষার্থীদের। বৃষ্টিতে ভিজেই পরীক্ষাকেন্দ্রে হাজির হোন অনেকে।

এবার সারাদেশ থেকে এইচএসসিতে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলীমে ৮৪ হাজার ৩৬০ জন। কারিগরি বোর্ডের অধীনে- এইচএসসি বিএম/ ভোকেশনালে ৯৮ হাজার ২শ ৪৭ জন ও বিআইবিএসে ৪ হাজার ৩৪৪ জন পরীক্ষায় অংশ নিয়েছে।

সারাদেশ থেকে এবার এইচ এস সি ও সমমানের পরীক্ষায় মোট ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে গত বছরের চেয়ে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৬৭ হাজার ৪শ ৯০ জন শিক্ষার্থী কমেছে।

পরীক্ষার প্রথম দিনে রাজধানীর একটি পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী। পরে উপস্থিত সংবাদিকদের সারাদেশে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় কোনো গুজবে বিভ্রান্ত না হতে অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।

এ সময় পরীক্ষার সময় সহিংস রাজনৈতিক কর্মসূচি না দিতে বিএনপির প্রতি আহবান জানান তিনি।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ