টানা চার মাস বন্ধ থাকার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে-ইবি শনিবার থেকে ক্লাস শুরু হয়েছে।
সকাল থেকে ক্যাম্পাসে বিভিন্ন বিভাগে ক্লাস চলছে। শুক্রবার খুলে দেয়া হয়েছে আবাসিক হলগুলোও।
গত বছরের ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে বাস চাপায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫টি বাস পুড়িয়ে দেয়।
দফায় দফায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় শুক্রবার আবাসিক হল খুলে দেয়াসহ শনিবার ক্লাস ও পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়া হয়।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।