চলমান এইচএসসি ও আলিম পরীক্ষা চলাকালে হরতাল অবরোধের মত ধ্বংসাত্মক কর্মসূচি বন্ধ রাখতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
শনিবার সকালে রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বিএনপি শিক্ষার্থীদের মঙ্গল চাইলে পরীক্ষার সময় হরতাল অবরোধের মতো কর্মসূচি দিত না বলে অভিযোগ করেন তিনি।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রার উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী।
পরে রাশেদ খান মেনন ও বিশেষ অতিথিদের স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: