শিক্ষা

জাবিতে চলমান আন্দোলনের মুখে ৬১ দিনের ছুটি

জাবি
জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের একাংশের চলমান আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি ও রোজা উপলক্ষে ৬১ দিনের ছুটি ঘোষণা করেছে প্রশাসন।

মঙ্গলবার থেকে আগামী ২৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত।

এদিকে, টানা ৬১ দিন বন্ধের ঘোষণায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, একাডেমিক ক্যালেন্ডারে গ্রীষ্মকালীন ছুটি ও রোজার ছুটি কাছাকাছি হওয়ায় এ ধরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২০ মে থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগকে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ভবনে বরাদ্দ দেয়ার প্রতিবাদে দ্বিতীয় দফায় আন্দোলন শুরু করে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ