শিক্ষা

নারী নির্যাতন: যুগান্তকারী রায় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান

সুরেন্দ্র কুমার সিনহা
সুরেন্দ্র কুমার সিনহা

নারী নির্যাতন বিষয়ক যেসব যুগান্তকারী রায় হয়েছে তা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করলে এ বিষয়ে সচেতনতা বাড়ানো সম্ভব বলে মনে করেন বিশিষ্টজনেরা।

পাশাপাশি নারী নির্যাতনের ঘটনায় মামলা কোর্টে আসার আগে নারীরা যেসব হয়রানির মুখোমুখি হয় তা নিরুপণের উপায় বের করার ওপরও জোর দেন তারা।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে 'নারীর প্রতি সহিংসতা বিষয়ক যুগান্তকারী রায়: বাংলাদেশ, ভারত, পাকিস্তান' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উঠে আসে এসব কথা।

নারী নির্যাতন বিষয়ক যেসব যুগান্তকারী রায় হয়েছে তা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তসহ বেশ কিছু বিষয় আলোকপাত করেন বিচারপতি ইমান আলী ও ব্যারিস্টার আমীর উল ইসলাম।

নির্যাতিত বিচারপ্রত্যাশী নারীদের যেন হয়রানি করা না হয় সে বিষয়ে সাক্ষ্য আইনের কিছু সংশোধনের কথাও বলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

এসময় নির্যাতনের শিকার অসহায় নারীদের বিনা পারিশ্রমিকে আইনি সহয়ায়তা দেয়ার জন্য আইনজীবীদের প্রতি আহ্বানও জানান প্রধান বিচারপতি।

বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে 'নারীর প্রতি সহিংসতা বিষয়ক যুগান্তকারী রায়: বাংলাদেশ, ভারত, পাকিস্তান' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ