এসএসসি ও সমমানের পরীক্ষার ফল শনিবার প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৮৭.০৪%। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০.০২% আর কারিগরিতে পাসের হার ৮৩.০১%। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১১ হাজার ৯০১ জন।
এ বছর মোট ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন। এর মধ্যে ৫ হাজার ৯৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১ হাজার ৯০১ জন শিক্ষার্থী।
ঢাকা বোর্ডে পাসের হার ৮৮.৬৫%। জিপিএ-৫ পেয়েছে ৩৬ হাজার ৮০১ জন শিক্ষার্থী।
রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪.৯৭ %। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী।
দিনাজপুর বোর্ডে পাসের হার ৮৫.৫০%। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১১৬ জন শিক্ষার্থী।
বরিশাল বোর্ডে পাসের হার ৮৪.৩৭%। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী।
কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৪.২২%। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৯৫ জন শিক্ষার্থী।
যশোর বোর্ডে পাসের হার ৮৪.০২%। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৮১ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮২.৭৭%। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১১৬ জন শিক্ষার্থী।
সিলেট বোর্ডে পাসের হার ৮১.৮২%। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৫২ জন শিক্ষার্থী।
এদিকে, মাদ্রাসা বোর্ডে দুই লাখ ৫৪ হাজার ৬২২ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ এর সংখ্যা ১১ হাজার ৩৩৮ জন। আর কারিগরিতে জিপিএ-৫ এর সংখ্যা ৬ হাজার ৯৩১ জন।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
গত বছর এসএসসি ও সমমানের পাসের হার ছিল ৯১.৩৪%। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ হাজার ৯৩টি।
গত বছর জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪২ হাজার ২৭৬ জন।