মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম রাজধানর ৩টি নামি কলেজের ক্ষেত্রে স্থগিত করে পরীক্ষা নেয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. ইকবাল কবিরের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দিয়েছে।
এর ফলে রাজধানীর নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজে এবারও পরীক্ষা নিয়ে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আইনজীবীরা জানিয়েছেন, ওই তিন কলেজের অধ্যক্ষের করা আবেদন শুনে তাদের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা ছয় মাসের জন্য স্থগিতের আদেশ দিয়েছে।
সারাদেশে ঊচ্চ মাধ্যমিক ভর্তির ক্ষেত্রে মেধা তালিকা অনুসারে ভর্তির জন্য ১ জুন শিক্ষা মন্ত্রণালয় একটি সার্কুলার জারি করে।
ওই সার্কুলারের কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাহকোর্টে পৃথক তিনটি রিট করেন এ তিন কলেজের অধ্যক্ষ।
আদালতে কলেজের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল।