শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর প্রত্যাহারের দাবি

জাতীয়তাবাদী ছাত্রদল
জাতীয়তাবাদী ছাত্রদল

প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১০% মূল্য সংযোজন কর-মূসক প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বাজেট পাশের আগেই এ ধরনের কর প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেয়া হয়।

সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদলের পক্ষ থেকে এ দাবি করা হয়।

শিক্ষাখাতকে অগ্রাধিকার না দিয়ে বরং শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের সিদ্ধান্তের কারণে অনেকের শিক্ষাজীবন হুমকির সম্মুখিন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে।

এছাড়া, বিএনপি ও ছাত্রদলের আটক সকল নেতা-কর্মীর মুক্তি এবং মিথ্যা মালা প্রত্যাহারের দাবিও জানান ছাত্রদলের নেতারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ