উপাচার্য আমিনুল হক ভুঁইয়ার পদত্যাগের দাবিতে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তার কার্যালয়ে অবরুদ্ধ করেছেন বিশ্ববিদ্যালয়ের সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’।
জানা গেছে, ছুটি শেষ হওয়ার একদিন আগেই সোমবার কাজে যোগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টরসহ প্রশাসনের চারটি পদে নিয়োগ দিয়েছেন।
এ খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
সকাল ৯টার দিকে কাজে যোগ দেন উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া। উপাচার্য প্রক্টর হিসেবে বন ও পরিবেশ বিভাগের অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীকে নিয়োগ দেন। নিয়োগপ্রাপ্ত তিন জন নতুন সহকারি প্রক্টর হলেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সামিউল ইসলাম, গণিত বিভাগের প্রভাষক ওমর ফারুক ও আইপিই বিভাগের সহকারি অধ্যাপক জাহিদ হাসান। তারা সবাই সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এ সমর্থক।
যোগ দেয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সরকার সমর্থিত শিক্ষকদের আরেক অংশ উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। ফলে উপাচার্য ও রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা কার্যালয়ের ভেতরে ঢুকতে পারেননি।
বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও শিক্ষকদের বসার কক্ষ কে কয়টি পাবে, তা নিয়ে পদার্থবিজ্ঞান ও পুর এবং পরিবেশ (সিইই) বিভাগের দুই শিক্ষকের দ্বন্দ্ব ছিল। পরে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষকের পক্ষ নিয়ে পদার্থবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ (জিইই) বিভাগের বেশ কয়েকজন শিক্ষক এ বিষয়ে কথা বলতে গত ১২ এপ্রিল উপাচার্যের দপ্তরে যান।
এ সময় উপাচার্যের স্ত্রীর অসুস্থতার খবর এলে তিনি তাদের বেশি দিতে চাননি। এ নিয়ে একজন শিক্ষক উত্তেজিত হয়ে ও উচ্চস্বরে কথা বলতে শুরু করেন। তখন উপাচার্য সবাইকে সংযত আচরণ করতে বলেন। বিষয়টিকে শিক্ষকদের উপাচার্যের ‘অপমান’ হিসেবে অভিহিত করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ। উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য দুই মাসের ছুটিতে যান। ছুটি শেষে ২৪ জুন তার কাজে যোগ দেয়ার কথা ছিল। ছুটি শেষের ২ দিন আগেই কাজে যোগ এবং নিয়োগ দেন।
উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সরকার-সমর্থক দুই শিক্ষক ফোরাম বিপরীতমুখী অবস্থান নিয়েছে।
গতকাল রোববার দুপুরে এক পক্ষ প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্যের অপসারণের’ দাবিতে অবস্থান কর্মসূচি ও অপর পক্ষ বিজ্ঞপ্তি দিয়ে ‘বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পাঁয়তারা’ চলছে দাবি করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।