শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের অপসারণের দাবিতে বুধবার তৃতীয় দিনের মতো উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষকরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালযের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকদের একাংশ। তবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা ও প্রসাশনিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।
এদিকে, শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও উপাচার্যের কার্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে রেখেছে চাকুরি প্রত্যাশী ছাত্রলীগ কর্মীরা।
প্রসঙ্গত, উপাচার্যের পদত্যাগের দাবিতে গত সোমবার দুই মাস ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে যোগ দেয়ার পরই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের ব্যানারে আন্দোলনে নামেন শিক্ষকদের একাংশ। মঙ্গলবার থেকে বন্ধ করে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় প্রশাসনিক কর্মকাণ্ড।