শিক্ষা

ইবিতে আন্দোলন প্রত্যাহার হলেও বন্ধ করেছে যান আন্দোলনকারীদের একাংশ

 ইবি
ইবি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলন প্রত্যাহার করে নিলেও পুনরায় বৃহস্পতিবার পরিবহন ব্যবস্থা বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীদের একাংশ।

বাধার মুখে সকাল থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী বহনকারী কোনো বাস বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারেনি।

তবে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। চলছে ক্লাশ ও পরীক্ষা।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বৈঠকে বসে। ওই বৈঠকে চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয় এবং রাতেই তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ভিসি অফিসের তালা খুলে দেয়।

চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন মিজানুর রহমান টিটু। কিন্তু একই দাবি অব্যাহত রেখে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেয় চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগের নেতাকর্মীর একাংশ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের নিয়োগ বোর্ডে শিক্ষক পদে নিয়োগ পাওয়া ৮ জনের অধিকাংশজনই জামাত ও বিএনপিপন্থী দাবি করে গত সোমবার দুপুর থেকে বুধবার পর্যন্ত প্রশাসনিক ভবন ও ভিসি অফিসে তালা লাগিয়ে দেয় চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ