শিক্ষা

একাদশে ভর্তির তালিকা প্রকাশিত হবে আজ

শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা

কারিগরি ত্রুটির কারণে বৃহস্পতিবার প্রকাশিত হয়নি একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনকারীদের মধ্যে মনোনীতদের তালিকা। শুক্রবার রাত ১১টার দিকে এ তালিকা প্রকাশ করা হবে।

এ ব্যাপারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, অনিবার্য কারণে গতকাল তালিকা প্রকাশ করা যায়নি। আজ রাতে প্রকাশ করা হবে।

তিনি আরো বলেন, মনোনীত শিক্ষার্থীদের তালিকা www. xiclassadmission. gov. bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এটি কলেজভিত্তিক প্রথম মেধাতালিকা।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তি নীতিমালা অনুযায়ী বিলম্ব ফি ছাড়া ভর্তির শেষ সময় ৩০ জুন। একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১ জুলাই।

৬ থেকে ২১ জুন পর্যন্ত অনলাইন ও এসএমএসে আবেদন করে শিক্ষার্থীরা। এবার ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে। এবারই প্রথমবারের মতো কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করতে হয়েছে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করার সুযোগ পেয়েছে। এর মধ্যে একটি কলেজে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ