শিক্ষা

একাদশে ভর্তির তালিকা প্রকাশ রোববার

আবারো পেছালো একাদশে ভর্তির তালিকা প্রকাশ
আবারো পেছালো একাদশে ভর্তির তালিকা প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির তালিকা প্রকাশ করা হবে আগামীকাল–রোববার কয়েক দফা পেছানোর পর নতুন এ সময়ের কথা জানান শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।

ওয়েবসাইটে কারিগরি সমস্যার কারণে এর আগে তিন দফা তারিখ পেছানো হয়। সর্বশেষ আজ- শনিবার সকালে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশের কথা থাকলেও তা প্রকাশ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড এবার কলেজ ভর্তির কাজটি সমন্বয় করছে। বোর্ডের পূর্বঘোষিত সময় অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে ভর্তির ফলাফল প্রকাশের কথা ছিল।

তৃতীয় দফায় পেছানো হয় একাদশ শ্রণিতে ভর্তির তালিকা প্রকাশ।

কলেজে ভর্তির জন্য মনোনীতদের প্রথম মেধা তালিকা প্রকাশ করতে পারেনি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ওই ফল প্রকাশের কথা ছিল। অনেকে রাত জেগে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও ফল পাননি শিক্ষার্থীরা।

এরপর শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে মেধা তালিকার প্রকাশের সময় নির্ধারণ করা ছিল তাতেও কাজ শেষ করতে পারেনি ঢাকা বোর্ড।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আসফাকুস সালেহীন জানান, শনিবার সকাল ৮টায় ওয়েবসাইটে ফল প্রকাশিত হবে।

কিন্তু সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানতে পারেননি।

এরপর ওই ওয়েবসাইটে ঢুকে একটি নোটিস ঝুলতে দেখা যায়, তাতে লেখা-‘২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে, ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণের কাজ চলছে, ফলাফল প্রকাশের সময় শিগতিরই জানিয়ে দেয়া হবে।

ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণের চলমান কাজে আইআইসিটি, বুয়েট কারিগরি সহায়তা দিচ্ছে বলে আগেই জানানো হয়েছিল।

গত ৩০ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলে ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন উত্তীর্ণ হন, যারা এখন এ ভর্তি ফলের অপেক্ষায় আছেন। ২০১৩ ও ২০১৪ সালে পাস করা শিক্ষার্থীরা এবার একাদশে ভর্তির সুযোগ পাবেন।

গত কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এবার কলেজে ভর্তি হতে গত ৬ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত অনলাইন ও এসএমএসে আবেদন করেন শিক্ষার্থীরা।

এক বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ড জানিয়েছে, প্রথম মেধা তালিকায় থাকা শিক্ষার্থীরা ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভর্তি হতে পারবেন। কলেজগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ২ জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।

এর আগে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেননি, তারা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। নতুন করে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই।

ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে একাদশে ক্লাশ শুরু হবে। ব্যবহারিক ক্লাস শুরু হবে ১ আগস্ট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ