শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে মানববন্ধন

মানববন্ধন
মানববন্ধন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা ও প্রস্তাবিত ৮ম বেতন স্কেল পুনঃনির্ধারণ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির নেতারা। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তারা।

ঢাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, মানব সম্পদ উন্নয়নে দেশের শিক্ষাখাতে বরাদ্দ বাড়াতে হবে।

এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল বাড়ানোরও প্রয়োজনীয়তা তুলে ধরে একই দাবিতে একযোগে মানববন্ধন করেছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মানব সম্পদ উন্নয়নে দেশের শিক্ষাখাতে বরাদ্দ আরো বাড়াতে হবে— এ কথা উল্লেখ করে ঢাবির শিক্ষক সমিতির সভাপতি ড. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ানোরও দাবি জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য নতুন বেতন কাঠামো, অধ্যাপকদের বেতন সচিবদের সমতুল্য করাসহ এ সময় বেশ কিছু দাবি তুলে ধরেন সমিতির নেতারা। দাবি পূরণ না হলে ১ জুলাই শিক্ষকদের সাধারণ সভার মাধ্যমে কঠোর কর্মসূচি গ্রহনের হুঁশিয়ারি দেন তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা ও প্রস্তাবিত ৮ম বেতন স্কেল পুনঃনির্ধারণের দাবিতে মানববন্ধনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অপারজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি পালন করেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ