শিক্ষা

অবশেষে কলেজে ভর্তির ফল প্রকাশ

ফলাফল প্রকাশ
ফলাফল প্রকাশ

অবশেষে একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফলের তালিকা প্রকাশিত হয়েছে।

নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের কারিগরি সহায়তায় শিক্ষাবোর্ড একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল ঘোষণা করা হয়।

প্রথমবারের মতো স্মার্ট অ্যাডমিশন সিস্টেমের আওতায় মোট ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। এর মধ্যে প্রথম দফায় ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন। ২য় দফায় ৬২ হাজার ৮ ৫০জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এ তালিকা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

এসময় শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, কিছু কারিগরি ত্রুটির কারণে একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল প্রকাশ করতে সময় লেগেছে। মোবাইলে এসএমএসের মাধ্যমে ও ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাচ্ছে।

শিক্ষা সচিব জানিয়েছেন, ভর্তিতে কিছুটা বিলম্ব হলেও ক্লাস শুরু হবে আগামী ১লা জুলাই থেকে। এছাড়া যারা ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করেননি তারাও ভর্তি হতে পারবেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ