সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার (গ্রেড-২) পদে নিয়োগের জন্য বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পদে ১৪৪ জন নিয়োগ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে এ নিয়োগ দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পদে বিভাগীয় প্রার্থীদের (সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) জন্য ৫০% পদ সংরক্ষিত থাকবে। বিভাগীয় প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের নিয়ে পদ পূরণ করা হবে।
পিএসসির ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তি অনুসারে, ১ থেকে ২৮ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা দেয়া যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: