শিক্ষা

সংঘর্ষের পর বাকৃবিতে হল ত্যাগের নির্দেশ

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বাসা ভাঙচুর করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা রাতে বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেওয়াটখালী এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বাসা এবং আশেপাশের দোকান পাটে হামলা চালিয়ে ভাঙচুর করে।

পরে স্থানীয় জনগণ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুলসহ ৪/৫ জন নেতাকে পিটিয়ে আহত করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদেরকে উদ্ধার করে গ্রেপ্তার দেখিয়ে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর জাকির হোসেন বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের কারণে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

শিক্ষার্থীরা নিরাপদে হল ত্যাগের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, নির্দেশ পাওয়ার পর শিক্ষার্থীরা সকাল থেকেই হল ছাড়তে শুরু করেন। তবে পর্যাপ্ত যানবাহন না পাওয়ায় শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ