শিক্ষা

শিক্ষার্থীদের ভর্তি করতে বাধ্য থাকবে সব কলেজ: নাহিদ

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

একাদশ শ্রেণীতে এখনও যেসব শিক্ষার্থী ভর্তি হতে পারেনি তারা বিভিন্ন কলেজের শূণ্য আসনে ভর্তি হতে পারবে—এক্ষেত্রে সেসব কলেজ ও সংশ্লিষ্ট বোর্ড ওই শিক্ষার্থীদের ভর্তি করতে বাধ্য থাকবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ভর্তি হওয়ার পরও যারা নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে পড়তে চায় তারা প্রচলিত নিয়মে অর্থাৎ টিসি এর মাধ্যমে ভর্তি হতে পারবেন। এ সুযোগ আগস্ট মাস পর্যন্ত থাকবে।

তিনি আরো বলেন, উন্মুক্ত পদ্ধতির সুযোগে কেউ ভর্তি বাণিজ্য করতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে। কারিগরি জটিলতা ও অনলাইন পদ্ধতিতে অভ্যস্ত না হওয়ার ফলে এবারের সৃষ্ট জটিলতা, ভবিষ্যতে আর হবে না।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবারের মতো এবারই অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির উদ্যোগ নেয় সরকার। তবে বড় ধরণের কারিগরী জটিলতার কারণে চরম দুর্ভোগে পড়েন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এমন অবস্থায় ৪ দফায় এ পর্যন্ত ১১ লাখ ৭৬ হাজার ১০৭ জন শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করে সরকার। আর কারিগরীতে ভর্তির মনোনয়ন-প্রক্রিয়া চলছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ