শিক্ষা

এইচএসসির ফল প্রকাশ, পাশের হার ৬৯.৬০%

এইচএসসির ফল প্রকাশ
এইচএসসির ফল প্রকাশ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাশের হার ৬৯.৬০%। যা গত বছরের তুলনায় ১০ ভাগ কম। জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। তবে শুধু পাশের শতকার হিসাবে নয়, জিপিএ ৫ পাওয়ার সংখ্যাও কমেছে এবার।

রোববার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ৬১ হাজার ৬২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ৩৮ হাজার ৮৭২ জন। এদের মধ্যে ছেলে পাশ করেছে ৬৯.০৪% ও মেয়েরা পাশ করেছে ৭০.২৩%।

এবার ১ হাজার ১৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। শূণ্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৫টি।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল-২০১৫

রাজশাহী ৭৭.৫৪ %

সিলেট ৭৪.৫৭ %

দিনাজপুর ৭০.৪৩ %

বরিশাল ৭০.০৬ %

ঢাকা ৬৮.১৬ %

চট্টগ্রাম ৬৩.৪৯ %

কুমিল্লা ৫৯.৮০ %

যশোর ৪৬.৪৫ %

মাদ্রাসা বোর্ডে সবোর্চ্চ ৯০.১৯% আর কারিগরি শিক্ষা বোর্ডে ৮৫.৫৮% উত্তীর্ণ হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ