শিক্ষা

এমবিবিএস-ডেন্টালের ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর

এমবিবিএস-ডেন্টাল
এমবিবিএস-ডেন্টাল

এমবিবিএস ও ডেন্টালে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে এ তারিখ বদলায়।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কোরবানির ঈদ থাকায় ভর্তি পরীক্ষা নিতে প্রয়োজনীয় জনবলের কথা মাথায় রেখে পরীক্ষা এগিয়ে আনা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দ্বীন মোহাম্মদ জানিয়েছেন। তবে পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।

এর আগে আগামী ২ অক্টোবর এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল।

এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে কমপক্ষে ৮ জিপিএ থাকলে মেডিকেলে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার এ পরীক্ষার মাধ্যমে সরকারি-বেসরকারি মিলিয়ে ১২৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে।

২৯টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ১৬২ জন। অন্যদিকে ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৫ হাজার ৩২৫টি। সরকারি ৯টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন রয়েছে। ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে আসন ১ হাজার ২৮০টি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ