শিক্ষা

শাবিপ্রবিতে আন্দোলন: শিক্ষকদের কর্মবিরতি পালন

শাবিপ্রবি
শাবিপ্রবি

সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের হামলার প্রতিবাদে ৩ ঘণ্টা কর্মবিরতির পাশাপাশি কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ র‌্যালি করেছেন আন্দোলনরত শিক্ষকরা। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন তারা।

এদিকে, ঘটনা তদন্তে পরিসংখ্যান বিভাগের প্রধান ড. সাবিনা ইয়াসমিনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ।

এছাড়া পদত্যাগ না করার সিদ্ধান্ত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়া দাবি করেন, রোববারের ঘটনায় তিনি নিজেও লাঞ্চিত হয়েছেন। শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার ঘটনা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে বাধা দিয়ে তাদের ওপর হামলা চালায় উপাচার্য সর্মথিত ছাত্রলীগ নেতা-কর্মীরা।

এসময় ড. জাফর ইকবালসহ বেশ ক'জন শিক্ষক লাঞ্ছনার শিকার হন। এ ঘটনার প্রতিবাদে আজ- সোমবার শান্তিপূর্ণ এ কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

জানা গেছে, তবে বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ