শিক্ষা

বৃহস্পতিবারের মধ্যে শাবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগের দাবি, আন্দোলনরত শিক্ষকদের

মৌন মিছিল-সমাবেশ চলছে
মৌন মিছিল-সমাবেশ চলছে

বৃহস্পতিবারের মধ্যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। বুধবার ক্যাম্পাসে মৌন মিছিল ও সমাবেশ শেষ এ কথা বলেন আন্দোলনরত শিক্ষকরা।

তা না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

আর ছাত্রলীগকে নয় তাদের ব্যবহারকারীদের শাস্তি চান ড. জাফর ইকবাল।

আন্দোলনরত শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার ছিল। সকালে মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ আন্দোলনরত শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।

তারা ক্যাম্পাসে মৌন মিছিল ও সমাবেশ করেন। তবে এসময় বিশ্ববিদ্যালয়ে ক্লাশ ও পরীক্ষা কার্যক্রম যথারীতি চলেছে।

কর্মসূচির শেষ দিন বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে প্রতীকী অনশন কর্মসূচি পালনের কথা রয়েছে।

এরমধ্যে উপাচার্য পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন হক।

এদিকে, কয়েকজন শিক্ষকের আন্দোলনে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন উপাচার্য ড. আমিনুল হক ভূঁইয়া।

গত রোববার বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে বাধা দিয়ে তাদের ওপর হামলা চালায় উপাচার্য সমর্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় ড. জাফর ইকবালসহ বেশ ক'জন শিক্ষক লাঞ্ছনার শিকার হন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ