শিক্ষা

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৮ সেপ্টেম্বর শিক্ষকদের কর্মবিরতি

কর্মসূচি
কর্মসূচি

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আগামী ৮ সেপ্টেম্বর দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। শনিবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

এছাড়াও রাজধানীতে আলাদা সংবাদ সম্মেলনে, বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতন কাঠামোসহ বিভিন্ন দাবি জানায় বাংলাদেশ শিক্ষক সমিতি ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।

৮ম বেতন কমিশনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড পুনঃনির্ধারণ ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে গত ১৪ মে থেকে আন্দোলন, কর্মসূচি চালিয়ে আসছেন শিক্ষকরা। কিন্তু তিন মাসেরও বেশি সময় পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস মেলেনি।

এ সব দাবি আদায়ে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যৌথ সভা করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। প্রায় ঘন্টা-দুই বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

এতে আগামী ৮ সেপ্টেম্বর সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্নদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়।

এদিকে, বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ৮ম বেতন স্কেলে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ করে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। এ সময় তারা দশ দফা দাবি তুলে ধরে।

একই দাবিতে বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি।

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে দাবি মানা না হলে আগামী ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ