শিক্ষা

শাবিপ্রবিতে সোমবারের আন্দোলন স্থগিত

শিক্ষকদের কর্মবিরতি
শিক্ষকদের কর্মবিরতি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের অপসারণ দাবিতে রোববারও ক্যাম্পাসে কর্মবিরতি, মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুতে সোমবারের কর্মসূচি স্থগিত করেছেন তারা।

এদিকে, বিশ্ববিদ্যালয় সচল রাখার দাবিতে এদিন মানববন্ধন, র্যা লি ও সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও মুক্ত চিন্তা চর্চায় বিশ্বাসী শিক্ষক সমিতি।

পূর্ব ঘোষিত পূর্ণদিবস কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে, সকাল থেকেই ক্লাস ও পরীক্ষা বর্জন করেন আন্দোলনরত শিক্ষকরা।

কালোব্যাজ ধারণ করে মৌন মিছিল বের করেন তারা। পরে উপাচার্য ভবনের সামনে সমাবেশে শিক্ষকরা উপাচার্যকে জামাতের মদদদাতা হিসেবে উল্লেখ করেন।

এসময় শিক্ষক লাঞ্ছনার ঘটনায় বহিস্কৃত দুই ছাত্রলীগ নেতা পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলেও অভিযোগ করেন শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষক ড.শামসুল আলম।

বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুতে সোমবারের কর্মসূচি স্থগিত করে শোক র্যা লির ঘোষণা করেছেন তারা।

এদিকে, শাহরিয়ারের মৃত্যুতে শোকর্যা লি করেছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও মুক্ত চিন্তা চর্চায় বিশ্বাসী শিক্ষক সমিতি।

এছাড়া বিশ্ববিদ্যালয় সচল রাখার দাবিতে সোমবার মানববন্ধন, র্যা লি ও সংবাদ সম্মেলনের কর্মসূচিও দিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি ড. কবির হোসেন।

প্রসঙ্গত: গত ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে বাধা দিয়ে তাদের ওপর হামলা চালায় উপাচার্য সমর্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় ড. জাফর ইকবালসহ বেশ ক'জন শিক্ষক লাঞ্ছনার শিকার হন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ