বেতন স্কেলে বৈষম্য দূর ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
মঙ্গলবার শিক্ষক সমাজের জন্য অবমাননাকর বৈষম্যমূলক বেতন কাঠামো পুনর্র্নিধারণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মৌন মিছিল ও পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে একটি মৌন মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. খবির উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাফরুহী ছাত্তারসহ আরো অনেকে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধৈর্য ধারণ করেছেন। বেতন কাঠামো পুনর্র্নিধারণ না করলে বৃহত্তর কঠোর আন্দোলনে যেতে বাধ্য করা হবে।
শিক্ষকদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগে ক্লাস পরীক্ষ অনুষ্ঠিত হয়নি।
এদিকে, দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। এছাড়া প্রতিবাদ র্যা লিও বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সবক'টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল অনুমোদন করে মন্ত্রিসভা। তবে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো হচ্ছে না। থাকছে না সিলেকশন গ্রেড, টাইম স্কেল ও মহার্ঘ্য ভাতা। শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া বেতন সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি পরবর্তীতে চূড়ান্ত করবে।
মন্ত্রিসভা শিক্ষকদের জন্য যে বেতন কাঠামো অনুমোদন করেছে তাতে সন্তুষ্ট নন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
তাদের দাবি, এর ফলে বৈষম্য বাড়বে— বেতন স্কেলে বৈষম্য দূর ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানান তারা।
তাই দাবি আদায়ে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ে আজ- মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেন ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা। সকাল ১১টার কিছু পরে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে প্রতিবাদ র্যা লি বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এছাড়া প্রতিবাদ র্যা লি বের করা হয় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।