অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলন সম্পর্কে অবমানকর মন্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতির দুদিনের সর্বাত্মক কর্মবিরতির আজ-বুধবার প্রথম দিন চলছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়:
কর্মবিরতীর কারণে সকাল থেকে কোনো বিভাগের ক্লাস পরীক্ষ অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি খুব কম দেখা গেছে।
গতকাল মঙ্গলবার রাত ৯টায় জরুরি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মাফরুহী সাত্তার।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলন সম্পর্কে অবমানকর মন্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতির দুদিনের সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি ঘোষণঅ করা হয়েছে।
এ সময় তিনি বলেন, আন্দোলনকে কটাক্ষ করে অর্থমন্ত্রীর বক্তেব্যের তীব্র নিন্দা জানিয়ে তাকে নিঃশর্ত ক্ষমার চাওয়ার আহ্বান জানিয়েছি আমরা।
অবমাননাকর এ বক্তব্য প্রত্যাহার না করলে তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের জন্যও সরকারকে আহ্বান জানিয়েছি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়:
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
সকাল ১১টার দিকে সিনেট ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
ঘণ্টাব্যাপী ধরে চলা মানববন্ধনে বক্তারা বলেন, আন্দোলনরত শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য অনভিপ্রেত। এ বক্তব্যব চরম মানহানীকর। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে অর্থমন্ত্রীকে ক্ষমা প্রার্থনা করারও দাবি জানান শিক্ষকরা নেতারা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। বুধবার থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় কুবি শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদ ও স্বতন্ত্র পে-স্কেল ঘোষণার দাবিতে শিক্ষক সমিতি এ কর্মসূচি ঘোষণা করে। একসঙ্গে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলিত থাকবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুবি শিক্ষক সমিতির নেতারা আগামী ১৩ তারিখ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেবে এবং ফেডারেশনের কর্মসূচির আলোকে কাজ করে যাবে।
এদিকে, ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে আন্দোলনসহ মানববন্ধন করেছেন তারা।
গতকাল অর্থমন্ত্রী বলেন, শিক্ষকরা না বুঝে আন্দোলন করছেন—তাদের আচরণ দুঃখজনক।
এর আগে সোমবার সরকারি চাকরিজীবীদের অষ্টম পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। এ স্কেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বেতন না বাড়ায় পরেরদিন থেকে সারাদেশে প্রতিবাদ সমাবেশ করেছেন তারা।