বেতন স্কেলে বৈষম্য দূর ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
এদিকে, নতুন বেতন স্কেলে সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিতে আজ দেশের সব সরকারি কলেজ ও শিক্ষা অফিসগুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।
এছাড়া, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলন সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যকে অবমাননাকর দাবি করে শিক্ষক সমিতির কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-জাবি।
বৃহস্পতিবার দুই দিনের কর্মবিরতির শেষ দিন চলছে। এতে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম। সকাল থেকে কোনো বিভাগে ক্লাস পরীক্ষ অনুষ্ঠিত হয়নি।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাফরুহী ছাত্তার সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, দুইদিনের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের অলস সময় পার করতে দেখা গেছে।