শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়

টিউশন ফির ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত

 শিক্ষার্থীদের আন্দোলন
শিক্ষার্থীদের আন্দোলন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর আরোপিত সাড়ে ৭% ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবারও রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

ভ্যাট প্রত্যাহারের দাবিতে রামপুরায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ২য় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। একই দাবিতে বিক্ষোভ করছেন নর্থ-সাউথ ইউনিভার্সিটিসহ রাজধানীর বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে গতকালই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আজ-বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়।

গতকাল বুধবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রাজধানীর রামপুরা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ওই বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রারসহ আহত হন ৩০ জন। রাতেই অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। তবে দুপুর ১টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত প্রধান সড়ক দফায় দফায় কমপক্ষে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার নগরবাসী।

ইস্ট ওয়েস্টের উপাচার্য আহমদ শফী বলেন, এটি ভ্যাটবিরোধী আন্দোলনের একটি অংশ। শিক্ষার্থীরা ক্ষুব্ধ হতেই পারে। গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে শিক্ষার্থীরা জনগণের ভোগান্তির কারণ হোক, সেটা তারা চাননি। শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে নেয়া হয়। তখনই বিনা উসকানিতে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করে। অতিরিক্ত রেজিস্ট্রার গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন ছাত্র গুলিবিদ্ধ হয়। এটা পুলিশের বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়।

এ ব্যাপারে বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, শিক্ষার্থীরা পুলিশকে আক্রমণ করে এবং আফতাবনগরে পুলিশ ফাঁড়িতে হামলা-ভাঙচুর চালায়। এতে তিনিসহ সাত-আট পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। তখন শিক্ষার্থীদের কয়েকজন আহত হয়ে থাকতে পারেন।

এদিকে, রাজধানীর পাশাপাশি সারাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছে। সকালে চট্টগ্রামের জিইসি মোড় সড়ক থেকে এ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন রকমের লেখা প্লেকার্ড-ফেস্টুন দেখা যায়। ঢাকার ইস্ট ওয়েন্ট ইউনিভার্সিটির ছাত্রদের উপর পুলিশের হামলার প্রতিবাদে ও সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে সিলেটেও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭% ভ্যাট আরোপ করে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড গত ৪ জুলাই এ-সংক্রান্ত আদেশ জারির পর থেকেই এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। গতকালই বড় ধরনের সংঘর্ষ হয়েছে তবে সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে, এ ভ্যাট প্রত্যাহার করা হবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ