শিক্ষা

শাবিপ্রবিতে শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি অব্যাহত

শাবিপ্রবি
শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের অপসারণের দাবিতে বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা।

সকাল নয়টা থেকে উপাচার্য ডক্টর আমিনুল হক ভূঁইঞাকে অপসারণের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুব্ধ আন্দোলনরত শিক্ষকরা। তবে, স্বাভাবিকভাবেই চলছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম।

এছাড়া গতকাল বুধবার বর্তমান উপাচার্যের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি প্রক্রিয়ায় অংশ নেননি শিক্ষকরা। এতে অনিশ্চয়তা দেখা দিয়েছে ভর্তি কার্যক্রম নিয়ে তবে ভর্তি কমিটি মনে করছে আন্দোলনের কারণে ভর্তি কার্যক্রম অনিশ্চয়তায় পড়বে না।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামী ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে চলছে শিক্ষকদের একাংশের আন্দোলন।

আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এরইমধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪ শিক্ষক ভর্তি প্রক্রিয়া দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। এতে অনিশ্চয়তা দেখা দিয়েছে ভর্তি পরীক্ষা নিয়ে।

এর আগে শাবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে দিনব্যাপী কর্মবিরতি, মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। এছাড়াও শাহারিয়ারের মৃত্যুতে শোকর্যারলি করেছেন উপাচার্যের সমর্থক শিক্ষকরা।

গত ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে বাধা দিয়ে তাদের ওপর হামলা চালায় উপাচার্য সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ড. জাফর ইকবালসহ বেশ কয়েকজন শিক্ষক লাঞ্ছনার শিকার হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ