বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফিতে ধার্য ভ্যাট প্রত্যাহার করা হবে না— শিক্ষার্থী নয়, ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন। একইসঙ্গে দুঃখ প্রকাশ করে শিক্ষকদের নিয়ে করা মন্তব্য প্রত্যাহার করে নিলেন তিনি।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘আমার বক্তব্যে অবশ্যই শিক্ষকদের মানহানি হয়েছে। এজন্য আমি দু:খিত।’
বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।
এদিকে, নতুন করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি—উল্লেখ করে এনবিআর বলেছে, ভ্যাট বাবদ অর্থ পরিশোধ করার দায়িত্ব সম্পূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, কোনোক্রমেই শিক্ষার্থীদের নয়।
বিদ্যমান টিউশন ফি’র মধ্যে ভ্যাট অন্তর্ভূক্ত থাকায় টিউশন ফি বাড়ার কোন সুযোগ নেই বলেও জানায় এনবিআর।