শিক্ষা

আজকের মতো রাজপথ ছাড়লো শিক্ষার্থীরা

বিক্ষোভ করছে শিক্ষার্থীরা
বিক্ষোভ করছে শিক্ষার্থীরা

রাজপথ ছেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বিকেলে আজকের মত আন্দোলন প্রত্যাহার করেছেন তারা। রাজধানীতে যানবাহন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

রোববার সকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি’র ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনের ৪র্থ দিনের কর্মসূচি অনুযায়ী রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেন তারা।

সকাল ১০টা থেকে শুরু হয়েছে রাজপথ অবরোধ-ক্লাস বর্জন ও ধর্মঘট। রাজধানীর কলাবাগান ওভারব্রিজের সোবহানবাগ মোড়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন।

‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে শিক্ষার্থীরা জড়ো হয়ে রাজধানীর কলাবাগান ওভারব্রিজ-সোবহানবাগ মোড়ে থেকে বিক্ষোভ-মিছিল করেছেন তারা।

এদিকে, বনানীতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে বেলা ১১টায় শুরু হয় অবরোধ, একই সময় মহাখালী-শুলশান, বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন রাস্তায় ও উত্তরা হাউজ বিল্ডিং সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এছাড়াও ধানমন্ডি-১৫ থেকে ২৭ নম্বর সড়কে স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করছে।

এ আন্দোলনকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বিভিন্ন সড়কের একটি অংশজুড়ে শিক্ষার্থীরা অবস্থান নেয়ায় রাজধানী জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। যানবাহন না পেয়ে পায়ে হেটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে নগরবাসীকে।

শুধু ঢাকাতেই নয় ৭.৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে ভ্যাট প্রত্যাহারের দাবিতে সাভারের বাইশমাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

চট্টগ্রামে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে নগরীর ওয়াসার মোড়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেয়।

শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন সড়কের এক পাশে যান চলাচল বন্ধহয়ে যায়। ফলে নগরীর লালখান বাজার, জিইসি মোড়, দুই নম্বর গেট, টাইগার পাস যানজটের সৃষ্টি হয়।

এছাড়া সিলেটে টানা দ্বিতীয় দিনের মত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

বেলা সাড়ে ১১ টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক অবরোধ করে নগরীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।

নগরীর বন্দরবাজার এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরেক অংশ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

শিক্ষার্থীদের বিক্ষোভের জন্য নগরীর জিন্দাবাজার-চৌহাট্টা এবং বন্দরবাজার এলাকায় আংশিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে নগরীর বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এছাড়া রাজশাহী, নারায়ণগঞ্জ, শরীয়তপুরেও আন্দোলনে নামছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ