শিক্ষা

শিক্ষায় ভ্যাট পুনর্বিবেচনায় সরকার অনমনীয় নয়

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

আলোচনার পথ রুদ্ধ নয়, ভ্যাট পুনর্বিবেচনা করতে সরকার অনমনীয় নয়— আমরা পুনর্বিবেচনা তো সব সময় করি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট নিয়ে পিছু হটার ইংগিত দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।

রোববার বিকেলে অর্থমন্ত্রণালয়ে পূর্বাচলে ৪০ একর জমির উপর কনভেনশন সেন্টার নির্মাণ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, ভ্যাট নিয়ে আলোচনার দ্বার খোলা রয়েছে। আমি আশা করি, তারা এ বিষয়ে আমার সঙ্গে আলোচনা করবে।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে, সে বিষয়ে আমরা রিজিড অবস্থান নিইনি… গত ছয় বছরে আমরা অনেক বিষয় রিভিউ করেছি।

ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধে রাজধানীজুড়ে ভোগান্তির মধ্যেই রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী মুহিত। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদও এ সময় তার সঙ্গে ছিলেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেন, ভ্যাট নিয়ে যে জটিলতা হয়েছে, সে বিষয়টির একটি সম্মানজনক সমাধানে পৌঁছানো যাবে। শিগগিরই এই সমস্যার সমাধান হবে।

প্রসঙ্গত: সরকার দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর সাড়ে ৭ % ভ্যাট আরোপের পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গত বৃহস্পতিবার তাদের অবরোধে রাজধানী কার্যত অচল হয়ে পড়ে।

পরে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, ওই ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে, শিক্ষার্থীরা নয়।

কিন্তু কর্তৃপক্ষ শেষ পর্যন্ত বেতন বাড়িয়ে ছাত্রদের কাছ থেকেই ভ্যাটের টাকা আদায় করবে- এই আশঙ্কায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। রোববারও বিভিন্ন সড়কে তাদের অবরোধের কারণে নগরজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

মালিকদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতিও ভ্যাটের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ