বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে ডাকা ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে সোমবারও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
সকাল থেকেই ক্লাস বর্জন করে রাজধানীর উত্তরা, রামপুরা ও ধানমন্ডিসহ বিভিন্ন জায়গায় ক্যাম্পাসের বাইরে সড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
শিক্ষা খাতকে ভ্যাটমুক্ত হিসেবে ঘোষণা না দেয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ আন্দোলনকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
রাজধানী ছাড়াও ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজশাহী ও চট্টগ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: