শিক্ষা

ভ্যাট প্রত্যাহারে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

আনন্দ মিছিল
আনন্দ মিছিল

মন্ত্রিসভার ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের পর ধানমন্ডি ছাড়া রাজধানীর অন্যান্য এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার পরই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার এ খবর পাওয়ার পর আনন্দ মিছিল করছেন শিক্ষার্থীরা। স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল।

এর আগে, সকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে ডাকা ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

সকাল থেকেই ক্লাস বর্জন করে রাজধানীর উত্তরা, রামপুরা ও ধানমন্ডিসহ বিভিন্ন জায়গায় ক্যাম্পাসের বাইরে সড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

এদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ আন্দোলনকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী।

রাজধানী ছাড়াও ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজশাহী ও চট্টগ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ