সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে- শাবিপ্রবিতে উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের পদত্যাগ গ্রহণ না করায় রেজিস্ট্রার কক্ষে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করেন আন্দোলনরত শিক্ষকরা।
নতুন করে দেয়া ৩ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে তাদের প্রশাসনিক পদত্যাগপত্র গ্রহণ করার আবেদন জানান।
জানা গেছে, বেলা ১১ টার দিকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের একটি প্রতিনিধি দল রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সঙ্গে দেখা করে বিশ্ববিদ্যালয়ের ৩৭টি পদ থেকে পদত্যাগকারী সকল শিক্ষকের পদত্যাগপত্র গ্রহণের দাবিতে রেজিস্ট্রার কক্ষে ২ ঘন্টা অবরুদ্ধ রাখার পর কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। আগামীকাল- বুধবার পূর্ণদিবস কর্মবিরতি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনরত শিক্ষকরা।
উপাচার্য প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণ দাবুতে প্রায় পাঁচ মাস ধরে আন্দোলন করে আসছেন আওয়ামী ঘরানার ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’।
এ দাবুতিই ৩৫ জন শিক্ষক ৩৭টি প্রশাসনিক পদ থেকে গত ২০ এপ্রিল পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩৭টি পদত্যাগপত্র থেকে ৮টি গ্রহণ করে বাকি পদত্যাগকারীদের পদত্যাগপত্র গ্রহণ না করে তাদের স্ব-স্ব পদে দায়িত্ব পালনের জন্য মঙ্গলবার দ্বিতীয় দফা অনুরোধ জানায়।
কিন্তু পদত্যাগকারীরা সে অনুরাধ আবারো প্রত্যাখ্যান করে পদত্যাগপত্র গ্রহণ ও উপাচার্যের অপসারণের দাবিতে বুধবার উপাচার্য ভবনের সামনে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন বলে জানান প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস।